ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে শনিবার নিজ জেলা পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

সফরের প্রথম দিন শনিবার দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন রোববার সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

সোমবার সকালে রাষ্ট্রপতি পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে তিনি সময় কাটাবেন।

মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে তাঁর নিজ জেলা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। এছাড়াও, যেসব স্থানে রাষ্ট্রপতি যাবেন, সেসব স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে পাবনার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটিই প্রথম সফর। তাঁর এই সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁর সফর ঘিরে এর মধ্যে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬