প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক অনবদ্য চরিত্র এবং তাঁর অবদানকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ১৯৭২ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। সেসময় মুক্তিযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে এবং তখনও কোনো মুক্তিযোদ্ধা তাঁর লেখার বিরোধিতা করেননি, যা প্রমাণ করে মুক্তিযুদ্ধের চেতনায় তাঁর অবস্থান ছিল দৃঢ়।
শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি আরও বলেন, অতীত নিয়ে বেশি চর্চা করলে তা ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে, আবার অতীতকে ভুলে গেলেও তা অন্ধত্বের নামান্তর। তাই অতীতকে মনে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি জোর দেন যে, আলোচনা ও গবেষণার নামে এমন কোনো কাজ করা যাবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 
























