ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

উচ্চ রক্তচাপে আক্রান্ত দেশের প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজন

বাংলাদেশে অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা যা অকাল মৃত্যুর অন্যতম কারণ। বিশ্বব্যাপী প্রতি বছর ৪ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ এবং ডায়াবেটিসের মতো বিভিন্ন অসংক্রামক রোগে মারা যায়, যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর প্রায় ৭৪ শতাংশ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই হার আরও বেশি, প্রায় ৭৭ শতাংশ। বাংলাদেশও উচ্চ রক্তচাপের নীরব মহামারির শিকার। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত ওষুধ সেবনের কোনো বিকল্প নেই এবং অনিয়মিত ওষুধ সেবন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সর্বশেষ ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০২২’ এর তথ্য অনুযায়ী, দেশের প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন, অর্থাৎ ২৩.৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা এবং অকালমৃত্যুর বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু এক-তৃতীয়াংশে কমিয়ে আনার যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (লক্ষ্য ৩.৪) রয়েছে, তা অর্জন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসেব অনুযায়ী, বিশ্বে প্রায় ১৪০ কোটি মানুষ (৩০-৭৯ বছর বয়সী) উচ্চ রক্তচাপে ভুগছে, যার সিংহভাগই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বসবাস করে। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের মতো মারাত্মক অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার এবং মৃত্যুঝুঁকি বহু গুণ বেড়ে যায়। বিশ্বব্যাপী প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সকল অসংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি।

**বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি:**

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপ প্রথম স্থানে রয়েছে। ডব্লিউএইচও’র ২০২৫ সালের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্তদের (৩০-৭৯ বছর বয়সী) অর্ধেকেরও বেশি (৫৩ শতাংশ পুরুষ, ৪৫ শতাংশ নারী) তাদের এই রোগ সম্পর্কে অবগত নন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা সেবা গ্রহণের হার খুবই কম, মাত্র ৩৯ শতাংশ (৩৫ শতাংশ পুরুষ, ৪২ শতাংশ নারী)। নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে মাত্র ১৬ শতাংশ (১৫ শতাংশ পুরুষ, ১৬ শতাংশ নারী), অর্থাৎ প্রতি সাতজনে মাত্র একজন। প্রতিবেদনে আরও বলা হয়েছে…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

উচ্চ রক্তচাপে আক্রান্ত দেশের প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজন

আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬