ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঐক্যবদ্ধ প্রয়াসে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

দেশের সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই আলোচনা, সমালোচনা বা গবেষণার নামে এমন কিছু করা উচিত নয় যা আমাদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দেয়। যদিও আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন, তবে সম্পদের সীমাবদ্ধতাও রয়েছে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও, যদি আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণ করা অবশ্যই সম্ভব।

আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৮ বছরের সংগ্রাম ও লড়াইয়ের পর বিএনপি এখনো মাথা নত করেনি। প্রধানমন্ত্রী একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন এবং তাঁর নেতৃত্বেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। তিনি উল্লেখ করেন যে, স্বাধীনতার ৫৫ বছর পর আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। যারা পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছিল এবং দেশের নারী সমাজের সম্ভ্রম হরণ করেছিল, সেই অপশক্তি আবারও নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

ঐক্যবদ্ধ প্রয়াসে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬