সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬টি জেলায় এই ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ শুক্রবার ফেসবুকে এক পোস্টে জানান, শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে দেশের ওপর দিয়ে এই শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে। তিনি বিশেষ করে ১৬টি জেলার ওপর বেশি মাত্রার শিলাবৃষ্টির আশঙ্কার কথা উল্লেখ করেন।
অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অধিদপ্তর জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























