ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি চুক্তিভিত্তিক এবং আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
এই পদের জন্য আবেদনকারীদের ন্যূনতম ৫০ বছর এবং সর্বোচ্চ ৬২ বছর বয়সী হতে হবে। নিয়োগটি চুক্তিভিত্তিক হবে, যেখানে প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। যোগ্যতা ও কর্মক্ষমতা সন্তোষজনক প্রমাণিত হলে, চুক্তির মেয়াদ আরও দুই দফায় ৩ বছর করে বাড়ানো যেতে পারে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, প্রার্থীদের সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণদের ক্ষেত্রে সিজিপিএ ৫.০ স্কেলে কমপক্ষে ৩.৫ এবং ৪.০ স্কেলে কমপক্ষে ২.৫ থাকতে হবে। প্রচলিত (ক্লাস/ডিভিশন) পদ্ধতিতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা ডিভিশন থাকতে হবে; শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা ডিভিশন গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতার ক্ষেত্রে, সর্বজনীন খাতে (সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত সংস্থা) কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর বিদ্যুৎ খাতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে (ন্যাশনাল পে স্কেল গ্রেড ৪ বা তার ঊর্ধ্বে) কাজের অভিজ্ঞতা আবশ্যক। রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে বিদ্যুৎ খাতে ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি কমপক্ষে ৩ বছর চিফ ইঞ্জিনিয়ার বা সমমানের ঊর্ধ্বতন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি খাতের প্রার্থীদের জন্যও কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা এবং তার মধ্যে অন্তত ৩ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বা নেতৃত্বমূলক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদের জন্য মাসিক বেতন ১,৭৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় সাম্প্রতিক ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন ফি বাবদ ৩,০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬।
রিপোর্টারের নাম 

























