ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ জন নাবিক ও এমওডিসি নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী ২০২৬-এ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে নৌবাহিনীর বিভিন্ন শাখায় লোকবল নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর মধ্যে রয়েছে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) ৩০০ জন, মেডিকেল ১৮ জন, রেগুলেটিং ১৫ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৬ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ৩৫ জন, স্টুয়ার্ড ২০ জন এবং টোপাস পদে ২০ জন।

আগ্রহী প্রার্থীদের নৌবাহিনীর ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রাক-যোগ্যতা যাচাইয়ের পর আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৩০০ টাকা যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) মাধ্যমে জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়া ১৮ মার্চ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ২০ এপ্রিল। তবে, কোনো প্রকার ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডিত, সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত এবং দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ সরিয়ে ইসরাইলের নিয়ন্ত্রণ বিস্তার: ফিলিস্তিনিদের উচ্ছেদ

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ জন নাবিক ও এমওডিসি নিয়োগ

আপডেট সময় : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬