ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শান্তি আলোচনার প্রস্তাবের মাঝেই মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটিকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার প্রস্তাব দিলেও সামরিক প্রস্তুতির দিক থেকে কোনো ছাড় দিতে রাজি নয় ওয়াশিংটন। সম্ভাব্য যুদ্ধের মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত সেনা মোতায়েনের একটি পরিকল্পনা বর্তমানে পেন্টাগনের বিবেচনাধীন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের পরিকল্পনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য প্রস্তাবিত এই নতুন বাহিনীতে মূলত পদাতিক সৈন্য এবং শক্তিশালী সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকতে পারে। মূলত ওই অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান আরও সুসংহত করতেই ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের আহ্বান ইরানের

শান্তি আলোচনার প্রস্তাবের মাঝেই মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬