জাপানের বৃহত্তম দ্বীপ হনশুর পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড)। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত বুধবারও জাপানে ৪.২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার গভীরতা ছিল ২০ কিলোমিটার।
জাপান ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রায়শই সেখানে ছোট-বড় কম্পন অনুভূত হয়। তবে বৃহস্পতিবার রাতের এই কম্পনে বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























