ইরান ও সংশ্লিষ্ট অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস)। উদ্ভূত পরিস্থিতিতে সংস্থাটি তাদের খুচরা ও বাণিজ্যিক সেবার ক্ষেত্রে ৮ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইউএসপিএস জানিয়েছে, প্রায়োরিটি মেইল এক্সপ্রেস, প্রায়োরিটি মেইল, ইউএসপিএস গ্রাউন্ড অ্যাডভান্টেজ এবং পার্সেল সিলেক্ট সেবাগুলোর ওপর এই নতুন বর্ধিত হার কার্যকর হবে। ডাক নিয়ন্ত্রক কমিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত আগামী ২৬ এপ্রিল থেকে কার্যকর হতে পারে, যা ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্রমাগত পরিবহন খরচ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার কারণে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। উল্লেখ্য, একই ধরনের পরিস্থিতিতে অন্যান্য পরিবহন ও কুরিয়ার সার্ভিসগুলোও ইতোমধ্যেই বিভিন্ন সারচার্জ আরোপ করেছে।
রিপোর্টারের নাম 
























