ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের ২৭তম দিনে ইরান তার সক্ষমতা অনুযায়ী পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে, আজ ইসরাইলের বিভিন্ন স্থানে জাহাজ ও জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে তারা পূর্ব ভূমধ্যসাগরে ইসরাইলের বিভিন্ন সামরিক জাহাজ এবং হাইফা বন্দরে থাকা যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে, বিপ্লবী গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাকারি বলেছেন, ‘আমরা আল্লাহর রহমতে সব ধরনের আগ্রাসন ও অশুভ শক্তির উৎসকে শক্তভাবে লক্ষ্যবস্তু করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
তবে, এই হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























