ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাবে তেলের দাম এক ধাক্কায় ১৩ শতাংশের বেশি কমে গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এই ঘোষণা দেন। এর ফলে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ কমে ১০৪ ডলারে নেমে আসে, যা একপর্যায়ে ১৫ শতাংশ পর্যন্ত কমে ৯৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। পাল্টা জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছিল, তাদের ওপর হামলা হলে তারা ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র এবং ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে। তবে হামলার সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ায় আপাতত বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরোধী প্রতিবাদে ঢাকায় বিশেষ কনসার্ট: শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

আপডেট সময় : ০৮:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬