ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা আগামী পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ইরানের ওপর হামলার জন্য দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি পোস্টে উল্লেখ করেন যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা ইতিবাচক ও ফলপ্রসূ বলে মনে হয়েছে। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, এই আলোচনার অগ্রগতি বিবেচনায় প্রতিরক্ষা বিভাগকে সাময়িকভাবে হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ভবিষ্যৎ সিদ্ধান্ত চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।

বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে প্রণালিটি আংশিকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছে। এর আগে গত শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

এর জবাবে ইরান জানায়, তাদের অবকাঠামোয় হামলা হলে তারা পুরো প্রণালিই বন্ধ করে দেবে এবং প্রয়োজন হলে পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েন করবে। একই সঙ্গে এই অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর পাল্টা হামলারও হুমকি দেয় তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরোধী প্রতিবাদে ঢাকায় বিশেষ কনসার্ট: শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৭:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬