ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তীব্র গরমের অস্বস্তি: রোববার থেকে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে এলেও ভ্যাপসা গরমে জনজীবন এখনও বিপর্যস্ত। গত কয়েকদিনের তুলনায় তাপপ্রবাহের পরিধি সংকুচিত হয়েছে এবং শুক্রবার পর্যন্ত ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা চলমান তাপপ্রবাহ প্রশমিত করতে সহায়তা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

তীব্র গরমের অস্বস্তি: রোববার থেকে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬