প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) চারটি ভিন্ন পদে মোট ২৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিল, ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
এই নিয়োগ প্রক্রিয়ায় স্থায়ী ভিত্তিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪ মার্চ, ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, প্রথম পদের জন্য বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীদের ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য আবেদন ফি জমা দিতে হবে, যা ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
রিপোর্টারের নাম 

























