শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে ৩৩ জন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯টি ভিন্ন ক্যাটাগরির শূন্য পদে এই নিয়োগ সম্পন্ন করা হবে। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
নিয়োগের জন্য পদগুলো হলো: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর), রেকর্ড সর্টার, অফিস সহায়ক এবং নৈশপ্রহরী।
এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। প্রথম পাঁচটি পদের জন্য আবেদন ফি বাবদ ১১২ টাকা এবং বাকি চারটি পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ।
রিপোর্টারের নাম 

























