উত্তর ইসরাইলের মিসগাভ আম এলাকায় এক ইসরাইলি নাগরিকের মৃত্যু নিয়ে পরিচালিত তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে, লেবানন থেকে আসা কোনো হামলায় নয়, বরং খোদ ইসরাইলি বাহিনীর গুলিতেই ওই ব্যক্তির প্রাণহানি ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সীমান্তের কাছে অবস্থানরত একটি ইসরাইলি আর্টিলারি ব্যাটারি থেকে লেবাননের অভ্যন্তরে গোলাবর্ষণের সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েকটি গোলা আবাসিক এলাকা ‘কিবুতজ’-এর ভেতরে আঘাত হানে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৬০ বছর বয়সী ওফার মস্কোভিটস নিহত হন।
প্রাথমিকভাবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছিল যে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঘটনার গুরুত্ব বিবেচনা করে তারা ব্যাপক তদন্ত শুরু করে এবং পরবর্তীতে নিজেদের গুলিতে নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করে নেয়। এই ঘটনা ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটি এবং সীমান্ত সংঘাতের ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে।
রিপোর্টারের নাম 
























