ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে ওয়াইসি-হুমায়ুনের জোট: ১৫৪ আসনে প্রার্থী, বাবরি মসজিদ আদলে মসজিদ নির্মাণের ঘোষণা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়ার ঘোষণা দিয়েছে। এই জোটের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার এক সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবীর জানান, তাদের দল রাজ্যজুড়ে ১৫৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি নিজে রেজিনাগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন। এছাড়াও পুনম বেগম ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি আরও বলেন, এআইএমআইএম-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা আটটি আসনে লড়তে পারেন।

একই দিনে এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসিও এজেইউপির সঙ্গে জোটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুসলমানদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং তাদের প্রতি অবিচার করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনেও এআইএমআইএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তবে সেবার আশানুরূপ ফল অর্জন করতে পারেনি। হুমায়ুন কবীর অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি মসজিদ তৈরির ইচ্ছাও প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

পশ্চিমবঙ্গে ওয়াইসি-হুমায়ুনের জোট: ১৫৪ আসনে প্রার্থী, বাবরি মসজিদ আদলে মসজিদ নির্মাণের ঘোষণা

আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬