ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ: ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি, হতাহতের সংখ্যা আশঙ্কাজনক

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানও ব্যাপক হামলা চালিয়েছিল, যার ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয়রা এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানে চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে হামলার তীব্রতা বিবেচনায় এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইসফাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর পাওয়া যায়।

ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার তালিকায় রয়েছে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে এইচআইভি পরিস্থিতি উদ্বেগজনক, ৬৬ শতাংশই সমকামী

ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ: ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি, হতাহতের সংখ্যা আশঙ্কাজনক

আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬