ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ইরানে সামরিক পদক্ষেপের বিপক্ষে ৫৯ শতাংশ মার্কিন নাগরিক: ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে অসন্তোষ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে মার্কিন জনগণের মধ্যে চরম অসন্তোষ ও শঙ্কা দেখা দিয়েছে। সিএনএন-এর সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে যে, প্রায় ৫৯ শতাংশ আমেরিকান নাগরিক ইরানে হামলার এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যেখানে মাত্র ৪১ শতাংশ সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সামরিক নীতি নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে।

এসএসআরএসেএ পরিচালিত এই জরিপে অধিকাংশ আমেরিকানই মনে করছেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার নয়। জরিপে অংশগ্রহণকারী ৫৬ শতাংশ নাগরিক আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সামরিক লড়াই শুরু হতে যাচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে, তিনি চার সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছিলেন এবং লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছেন।

জরিপের ফলাফল আরও বলছে, ৬২ শতাংশ আমেরিকান মনে করেন পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের আগে ট্রাম্পের উচিত কংগ্রেসের অনুমোদন নেওয়া। এছাড়া, ৬০ শতাংশ নাগরিক মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্টের কাছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এমনকি ইরানে স্থল সেনা পাঠানোর প্রশ্নেও আমেরিকানরা অনড়; মাত্র ১২ শতাংশ নাগরিক সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬০ শতাংশই এর তীব্র বিরোধিতা করেছেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমর্থন ভিন্নতাও জরিপে স্পষ্ট হয়েছে। রিপাবলিকানদের মধ্যে ৭৭ শতাংশ এই হামলার সমর্থক হলেও ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ১৮ শতাংশ। রিপাবলিকানদের ভেতরেও আবার ‘মাগা’ সমর্থকদের সঙ্গে সাধারণ সমর্থকদের বড় ব্যবধান লক্ষ্য করা গেছে; মাগা সমর্থকরা ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় শতভাগ আস্থা রাখলেও সাধারণ রিপাবলিকানদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। ৫ শতাংশের বেশি আমেরিকান মনে করছেন, এই হামলার ফলে যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকির মুখে পড়বে। জনমতের এই নেতিবাচক প্রতিফলন আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে এইচআইভি পরিস্থিতি উদ্বেগজনক, ৬৬ শতাংশই সমকামী

ইরানে সামরিক পদক্ষেপের বিপক্ষে ৫৯ শতাংশ মার্কিন নাগরিক: ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে অসন্তোষ

আপডেট সময় : ০২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬