ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ৯২ শতাংশ মার্কিন নাগরিক: জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক। কেবল সমর্থনই নয়, তারা এই বিষয়টি অত্যন্ত জরুরি বলে মনে করেন। একটি সাম্প্রতিক জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা মার্কিন জনগণের গভীর উদ্বেগ ও অসন্তোষের ইঙ্গিত দেয়।

সিবিএস নিউজ এবং ইউগভের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে সম্পন্ন হয়। এতে মোট ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক তাদের মতামত দেন। জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন।

তবে, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত দ্বিধাবিভক্ত। ৪৯ শতাংশ মানুষ ইরানপন্থি নেতৃত্ব চান, অন্যদিকে ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ নাগরিকের অভিমত হলো, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজনীয় ছিল, তার চেয়ে বেশি ইচ্ছাকৃত।

এছাড়াও, জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ। প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এই সংঘাতকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ এবং ৩৪ শতাংশ ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়, যাতে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনীসহ শীর্ষ পর্যায়ের অনেকে নিহত হন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনকে বহিষ্কারের সুযোগ নেই: ন্যাটো

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ৯২ শতাংশ মার্কিন নাগরিক: জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬