সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। তবে, ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর এর কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আবুধাবি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে বলে আল-জাজিরা সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আমিরাতি মিডিয়া অফিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায় যে, আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এই ঘটনা ঘটে। আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিতে সক্ষম হলেও, এর খণ্ডাংশ নিচে পড়লে ওই ব্যক্তি আহত হন। আহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
রিপোর্টারের নাম 























