ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম, মধ্য ইসরাইল এবং দক্ষিণ ইসরাইলের একাধিক এলাকায় সতর্কসংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর আসছে। ধারণা করা হচ্ছে, হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছবোমা ব্যবহার করা হয়েছে, যা ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরাইলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ার খবর পাওয়া গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে।
এর আগে উত্তর ইসরাইলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা তুলে নেওয়া হয় এবং সেখানকার মানুষকে শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়। গত রবিবার থেকে ইসরাইলে এই ধরনের হামলার ঘটনা অব্যাহত রয়েছে, বিশেষ করে উত্তর ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
রিপোর্টারের নাম 























