ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: মমতার ইশতেহারে ১০ প্রতিশ্রুতি, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ নজর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২০ মার্চ) কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচনী ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১০টি মূল প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, নারীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা এবং বেকার যুবকদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে একটি ভাতা প্রকল্প চালু করা।

এছাড়াও, কৃষকদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং প্রতিটি ঘরে নিরাপদ পানীয় জলের সরবরাহ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তিনি। প্রতিটি ছোট শহরসহ পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে সরকারি চিকিৎসা শিবির আয়োজন করে সকলের জন্য স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার ঘোষণাকেও এই ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে পূর্ব ভারত তথা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি, শিক্ষা, আবাসন এবং প্রশাসনিক পরিষেবা মানুষের কাছে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, আসন্ন ঈদের পরপরই তিনি পুরোদমে দলীয় নির্বাচনী প্রচারে নামবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: মমতার ইশতেহারে ১০ প্রতিশ্রুতি, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ নজর

আপডেট সময় : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬