ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় ভয়াবহ হামলা, দায় স্বীকার করলো রহস্যময় গোষ্ঠী

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যুক্ত একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ প্রশাসন এই ঘটনার পেছনে একটি সম্ভাব্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা খতিয়ে দেখছে। তবে এরই মধ্যে ‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামে একটি রহস্যময় গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

প্রতিবেদনে জানা গেছে, চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় থাকা এই স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ভোরের দিকে হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের অন্যতম প্রধান সরবরাহকারী। তাদের উৎপাদিত অস্ত্র গাজা ও ইরানের চলমান সংঘাতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই হামলার দায় স্বীকার করে বলেছে, “এ স্থাপনাটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী কোম্পানির ইউরোপীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল। এখন এটি দাউদাউ করে জ্বলছে।”

গোষ্ঠীটি আরও উল্লেখ করেছে, “আমরা ঘোরতর বিপদের পরিস্থিতির মধ্যে আছি, যেখানে অশুভের দুর্গন্ধ বের হচ্ছে। সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জাম নস্যাৎ করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গোপন রাজনীতি ছেড়ে শিবিরকে প্রকাশ্যে আসা উচিত’: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় ভয়াবহ হামলা, দায় স্বীকার করলো রহস্যময় গোষ্ঠী

আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬