ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের নীতিতে দ্য ইকোনমিস্টের উদ্বেগ: ‘সিদ্ধান্ত ভুল’

লন্ডনভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানের সিদ্ধান্তকে ‘ভুল ও অবিবেচনাপ্রসূত’ হিসেবে আখ্যা দিয়েছে। ম্যাগাজিনটির মতে, এই যুদ্ধ শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দুর্বল করে তুলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক টুইট বার্তায় দ্য ইকোনমিস্ট সতর্ক করে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে এই বেপরোয়া অভিযান আমেরিকার প্রেসিডেন্টকে দুর্বল করবে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে উঠবেন। সতর্ক থাকুন—তিনি খারাপভাবে হার মানতে জানেন না।’

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান শুরু থেকেই অস্পষ্ট ও অসঙ্গতিপূর্ণ ছিল। মিডল ইস্ট আই-এর একটি পূর্ববর্তী প্রতিবেদনে জানানো হয়েছিল যে, বিষয়টি নিয়ে ব্রিফিং পাওয়া মার্কিন আইনপ্রণেতারা হতাশ হয়েছিলেন। তাদের মতে, যুদ্ধ কীভাবে শেষ হবে বা ইরানের হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের সমস্যার সমাধান কী—এসব বিষয়ে ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই।

যুদ্ধের উদ্দেশ্য নিয়েও যুক্তরাষ্ট্রের ভেতরে প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত এই সংঘাতে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে জাতীয় গোয়েন্দা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুদ্ধপন্থী একটি “ইকো চেম্বার”-এর প্রভাবে ট্রাম্প এই সংঘাতে জড়িয়ে পড়েছেন। দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, “ট্রাম্পের রাজনীতি জয়ের ওপর নির্ভরশীল। যদি তিনি পরাজিত বলে মনে হন, তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গোপন রাজনীতি ছেড়ে শিবিরকে প্রকাশ্যে আসা উচিত’: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

ইরান ইস্যুতে ট্রাম্পের নীতিতে দ্য ইকোনমিস্টের উদ্বেগ: ‘সিদ্ধান্ত ভুল’

আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬