ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আল-আকসায় প্রবেশে বাধা, রাস্তায় ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। এর ফলে শত শত মুসল্লিকে মসজিদের ফটক এবং আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেটসহ সংলগ্ন এলাকায় মুসল্লিরা জড়ো হলেও ইসরাইলি সেনারা মসজিদের প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি।

জেরুজালেম গভর্নরেট ইসরাইলের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো মসজিদটিকে তার ফিলিস্তিনি ও ইসলামি ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে ইহুদিকরণ চাপিয়ে দেওয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গোপন রাজনীতি ছেড়ে শিবিরকে প্রকাশ্যে আসা উচিত’: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

আল-আকসায় প্রবেশে বাধা, রাস্তায় ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

আপডেট সময় : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬