মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কেপিসি জানিয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ড্রোন হামলার পর মিনা আল আহমাদি শোধনাগারের একটি ইউনিটে আগুন ধরে গিয়েছিল। জরুরি কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই হামলার জেরে কর্তৃপক্ষ শোধনাগারের কিছু ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
রিপোর্টারের নাম 
























