ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বন্দরনগরী হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সকালে উত্তর ও মধ্য ইসরাইল এবং জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার কিছুক্ষণ পরই হাইফার তেল শোধনাগারে আগুনের খবর পাওয়া যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাইফার তেল শোধনাগারটি পূর্বেও ইরান-ইসরাইল সংঘাতের সময় হামলার শিকার হয়েছিল।

এর আগে ইসরাইল ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে। এই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশেও আগুন ধরে গিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র গঠনে নেতৃত্বের সংকট ও বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন

আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬