ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানের আকাশসীমায় অভিযান পরিচালনার সময় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর বিমানটিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিশ্চিত করেছেন যে, পঞ্চম প্রজন্মের এই স্টিলথ ফাইটার জেটটি ইরানের ওপর একটি গুরুত্বপূর্ণ মিশনে নিয়োজিত ছিল। সেই সময় অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়ে বিমানটি জরুরি অবতরণ করে।

হকিন্স আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন। পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, এই যুদ্ধবিমানগুলোর প্রতিটির নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি ডলারের বেশি। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরান বিরোধী অভিযানে নিজেদের সাফল্যের দাবি করার মধ্যেই এই জরুরি অবতরণের খবর সামনে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

আপডেট সময় : ১১:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬