ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জেরুজালেমে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানের সামরিক বাহিনী সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে। সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, এটি সাম্প্রতিক সময়ে নিহত শীর্ষ কর্মকর্তাদের, বিশেষ করে গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব এবং যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনার ‘বীরদের রক্তের বদলা’ হিসেবে চালানো হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

ইরানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় ৮০ জনের বেশি নৌবাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। এই হামলার পর থেকেই ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আসছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ অভিযান চালিয়ে আসছে। এই অভিযানগুলোতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ইরান দাবি করেছে। এর প্রতিশোধ হিসেবে ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

জেরুজালেমে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

আপডেট সময় : ১১:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬