ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান ৬ দেশের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং জাহাজ চলাচল নিরাপদ করার লক্ষ্যে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে জাপান ও ইউরোপের পাঁচ দেশ। এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান এই অবস্থান ব্যক্ত করেছে।

উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে একাধিক হামলার পর তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই বিবৃতি এল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান-বিরোধী উত্তেজনার মাঝে এই ঘটনাগুলো ঘটেছে।

তবে, ‘যথাযথ প্রচেষ্টা’ বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে দেশগুলো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। বিবৃতিতে তারা তেল ও গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোর ওপর সকল প্রকার হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান ৬ দেশের

আপডেট সময় : ১১:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬