ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা চান না ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে আর কোনো নতুন হামলা চান না। বুধবার ইসরাইল ইরানের অন্যতম বৃহত্তম ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের স্থাপনাগুলোতে আঘাত হানার পর তাঁর এই অবস্থানের কথা জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌচলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবারের হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী যেকোনো পদক্ষেপের বিরোধী।

তবে, এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দু অধিকারীর

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা চান না ট্রাম্প

আপডেট সময় : ০৭:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬