আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বাব তেলক্ষেত্র এবং হাবসান গ্যাস কমপ্লেক্সে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। এই হামলায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত না হানলেও, এর ধ্বংসাবশেষ গ্যাস কমপ্লেক্স ও তেলক্ষেত্রে পতিত হওয়ায় হাবসান গ্যাস কমপ্লেক্সের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবুধাবি মিডিয়া অফিস সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে বাব তেলক্ষেত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ স্থল গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হাবসান গ্যাস কমপ্লেক্সে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন। হামলায় কেউ হতাহত হননি বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























