ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মেরামতের জন্য গ্রিসের পথে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের জন্য গ্রিসের পথে রয়েছে। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, রণতরীটির একটি লন্ড্রি রুমে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল এবং এতে দুজন নাবিক আহত হয়েছেন, যারা পরবর্তীতে চিকিৎসা নিয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউএসএস জেরাল্ড ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। সেখান থেকে বিমানবাহী রণতরীটিকে মেরামতের জন্য গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দু অধিকারীর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মেরামতের জন্য গ্রিসের পথে

আপডেট সময় : ০৪:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬