দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান থেকে ইরাকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, ইরাক তার প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের চাহিদার এক-তৃতীয়াংশের বেশি ইরান থেকে আমদানি করে থাকে।
বুধবার ভোরের দিকে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র দক্ষিণ পারসে ইসরাইল হামলা চালায়। এই হামলায় গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে বলে ফার্স নিউজ জানিয়েছে। দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যেখানে কাতার এবং ইরান উভয় দেশই তাদের নিজস্ব গ্যাস স্থাপনা পরিচালনা করে।
রিপোর্টারের নাম 






















