ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করল ক্ষুব্ধ জনতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে চাল না পেয়ে ক্ষুব্ধ কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০টি পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। সোমবার চাল বিতরণ শেষ হলেও মঙ্গলবার সকালে অনেক কার্ডধারী চাল নিতে এসে জানতে পারেন যে বরাদ্দ শেষ হয়ে গেছে। এতে প্রায় দুই শতাধিক বঞ্চিত মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন।

চেয়ারম্যান আব্দুল লতিফ চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, বিতরণে কিছু বিশৃঙ্খলা হওয়ায় সংকট তৈরি হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

শিবগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করল ক্ষুব্ধ জনতা

আপডেট সময় : ০৮:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬