মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঋণের বোঝা ও পারিবারিক অশান্তি: মতলবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি ঘটনায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে দুই যুবকের জীবনাবসান হয়েছে। শনিবার (১ আগস্ট) ঘটে যাওয়া এই দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেংগারচর পৌরসভার মুল্লুক মাঝিরকান্দি গ্রামের ছলু সরকারের ছেলে স্বাধীন (২৫) ঋণের চাপে গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গরুর খামারে বিষজাতীয় ট্যাবলেট সেবন করেন। পরে তিনি তার বন্ধু আশরাফুলকে ফোন করে ঋণ পরিশোধের অনুরোধ জানান। খবর পেয়ে আশরাফুল ও সৈকত তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ আগস্ট) সকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। নিহতের পরিবার জানিয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই এবং তারা বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করেছেন।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার দিগলীপাড় পার প্রধান বাড়ি এলাকায় নিজ বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি নূর মোহাম্মদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ এবং স্ত্রী অন্যত্র চলে যাওয়ার ঘটনায় সাব্বির মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, দুটি মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে উভয় ঘটনাকেই আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবুও প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের পারিবারিক, সামাজিক বা মানসিক সংকটে হতাশ না হয়ে পরিবারের সদস্য, স্বজন কিংবা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র তৈরির অজুহাতে কলেজছাত্রী ধর্ষণ: ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঋণের বোঝা ও পারিবারিক অশান্তি: মতলবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:১৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬