মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মরিনহোর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন: প্রীতি ম্যাচে ড্র নিয়ে শুরু

হোসে মরিনহো দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেয়েছেন। ইতালির ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক গোল করে দলকে এগিয়ে দেন। এরপর এদুয়ার্দো কামাভিঙ্গার নিখুঁত পাস থেকে তরুণ মিডফিল্ডার অ্যালেক্সিস সিরিয়া ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই।

তবে বিরতির পর ফিওরেন্তিনা ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। রবার্তো পিসোলির জোরালো শটে একটি গোল শোধ করার পর মোয়াসে কিন সমতাসূচক গোল করে ইতালিয়ান ক্লাবকে ম্যাচে ফিরিয়ে আনেন। ম্যাচের শেষ দিকে গ্রীষ্মকালীন দলবদলে সদ্য যোগ দেওয়া কার্লোস এসপির সামনে জয়সূচক গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু তার হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রিয়ালের জয় অধরাই থেকে যায়।

মরিনহো তার দ্বিতীয় মেয়াদের প্রথম একাদশে প্রথম দলের আট ফুটবলারকে খেলান। আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডেনজেল ডুমফ্রিস ও এন্দ্রিকের সঙ্গে সুযোগ পান তিন অ্যাকাডেমি ফুটবলার হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও অ্যালেক্সিস সিরিয়া।

ম্যাচ শেষে অভিষেক হওয়া কার্লোস এসপি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মাত্র কয়েক দিনের মধ্যেই অনুশীলন করেছি, আবার রিয়ালের জার্সিতে অভিষেকও হয়ে গেল। মরিনহো আমাকে নিজের মতো খেলতে এবং বক্সে ঢোকার পরামর্শ দিয়েছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলিস্তান আন্ডারপাস পথচারীদের নয়, দোকানিদের দখলে: চরম দুর্ভোগ ও নিরাপত্তা সংকট

মরিনহোর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন: প্রীতি ম্যাচে ড্র নিয়ে শুরু

আপডেট সময় : ০৯:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬