মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে পুণ্যস্নানে এসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার যাদুকাটা নদীর তীরবর্তী ইসকন মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গঙ্গাস্নান করার সময় ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মেডিকেল টিমের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার সঙ্গে আসা কোনো স্বজন বা পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৭:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬