রংপুরের কাউনিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফেরার পথে কাউনিয়ার বেইলী ব্রিজ এলাকায় তার ব্যক্তিগত গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ সামান্য আহত হলেও তার গাড়িচালক গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চালক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার পর সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























