গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তুরাগ নদের সান্দারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা নদের পানিতে মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিহতের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে। উদ্ধারের সময় নিহতের পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 
























