মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু, চাঁদপুরে পরিবারের শোকের মাতম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর হোসেন (৪৮) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন সুহিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ছাতকের বুড়াইরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে তাকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের দুই ছেলের মধ্যে বড় ছেলে প্রবাসে থাকেন এবং ছোট ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে।

দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত এই গুণী শিক্ষকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনাকবলিত লেগুনা ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। প্রিয়জনকে হারিয়ে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে এখন চলছে শোকের মাতম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু, চাঁদপুরে পরিবারের শোকের মাতম

আপডেট সময় : ০৭:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬