রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের জন্য ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গত ১৪ মার্চ রাতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে এই কমিটি চূড়ান্ত করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম প্রামানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমল কান্ত রায়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম চাঁন ও মো. বাবুল মিয়া এবং সহ-সভাপতি পদে আব্দুল বারী দুলাল ও মো. ঈসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহফুজার রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রিয়াদুন্নবী রিয়াদ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোষাধ্যক্ষ মো. আশরাফুল আলম, দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বেনজুম আলী বেনজির। এছাড়া সাহিত্য, সমাজকল্যাণ, ধর্ম, ক্রীড়া ও আইন বিষয়ক সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্য পদে স্থানীয় সংবাদকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কাজ করে যাবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
রিপোর্টারের নাম 
























