ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে একটি যাত্রীবাহী অটোরিকশা ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. জুনায়েদ আলী, সে উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জুনায়েদ প্রাণ হারায়। দুর্ঘটনায় অটোরিকশার আরও অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ভটভটিটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ইরানের ওপর পুনরায় হামলার স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের

শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

আপডেট সময় : ০৭:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬