মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঈদের আগে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পেয়ে চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের উল্লাস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুদান পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে ৪১টি ওয়ার্ডের ৩ হাজার ২৭০ জন কর্মীর হাতে এই অনুদানের চেক তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রথমবারের মতো ৫ হাজার টাকা করে এই বাড়তি অর্থ পেয়ে কর্মীদের পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে।

অনুদান পেয়ে তৃতীয় লিঙ্গের কর্মী পিংকি হিজড়া বলেন, স্বল্প বেতনে সংসার চালানো ও ঋণের বোঝা মেটানো তাদের জন্য দুঃসাধ্য ছিল। প্রধানমন্ত্রীর এই উপহার তাদের ঈদে বাড়তি স্বস্তি এনে দিয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই একটি আধুনিক ও সুন্দর নগরীর মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে আমূল পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে রাতে ময়লা অপসারণের ব্যবস্থা করায় শহরের পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের মনোবল বৃদ্ধিতে এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

ঈদের আগে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পেয়ে চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের উল্লাস

আপডেট সময় : ০৬:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬