মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে শেখ হাসিনা পালিয়েছেন: এমপি হাজী জসীম উদ্দিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করে এবং রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলা মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ জসীম উদ্দিন বলেন, বর্তমান সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে তিনি জেনেছেন যে দেশের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। বাইরে থেকে চাকচিক্য দেখা গেলেও ভেতরে রাজস্ব বা অর্থের কোনো জোগান নেই। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশ আগামী এক বছরের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংসদে তার প্রথম দাবি হবে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা। এছাড়া ময়নামতি নামে পৃথক উপজেলা গঠন এবং কুমিল্লা-মিরপুর ও কুমিল্লা-বাগড়া সড়ককে চার লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি। অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৫০০ জনের মাঝে নগদ অর্থ এবং শাড়ি ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে শেখ হাসিনা পালিয়েছেন: এমপি হাজী জসীম উদ্দিন

আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬