ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইসরাইলের হত্যার দাবির মাঝেই লারিজানির হাতে লেখা নোট প্রকাশ

ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করা হলেও, তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি হাতে লেখা নোট প্রকাশিত হয়েছে। এই ঘটনা লারিজানির মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যকে আরও ঘনীভূত করেছে। তেহরান এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বার্তা দেয়নি।

প্রকাশিত ওই নোটে লারিজানি সম্প্রতি মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শহীদদের এই আত্মত্যাগ ইরানের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে এবং তারা দেশবাসীর হৃদয়ে চিরকাল অম্লান থাকবেন।’ আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই নোটটি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছিলেন যে, একটি সুনির্দিষ্ট বিমান হামলায় আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন। তবে লারিজানির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নতুন এই বার্তা প্রকাশিত হওয়ার পর ইসরাইলের ওই দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের তিন কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলি বাহিনীর

ইসরাইলের হত্যার দাবির মাঝেই লারিজানির হাতে লেখা নোট প্রকাশ

আপডেট সময় : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬