মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের স্কুল শিক্ষক, এলাকায় শোকের ছায়া

সিলেট-সুনামগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের সন্তান ও অভিজ্ঞ স্কুল শিক্ষক আলমগীর হোসেন (৪৮)। সোমবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের সুহিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার তার মরদেহ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিহত আলমগীর হোসেন ছাতকের বুড়াইরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বাড়িতে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত লেগুনা ও অটোরিকশাটি জব্দ করেছে। নিহত শিক্ষকের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুবির বিজয়-২৪ হলে সিট বণ্টনে নতুন বিতর্ক: ছাত্রদল নেতাদের বিরুদ্ধে গণরুম ফেরানোর অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের স্কুল শিক্ষক, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬