ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল মজুত ও কারসাজি করলে কঠোর আইনি ব্যবস্থা: প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

জ্বালানি তেলের অবৈধ মজুত, চোরাই সরবরাহ এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা ও পদ্মা পেট্রোলিয়াম লিমিটেড ডিপো পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জ্বালানি নিয়ে কারসাজি করলে তাদের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের কৃত্রিম সংকট রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখেন। অবৈধ লেনদেন ও হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ইরানের ওপর পুনরায় হামলার স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের

জ্বালানি তেল মজুত ও কারসাজি করলে কঠোর আইনি ব্যবস্থা: প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬